কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোটে সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সেনাবাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন দায়িত্ব পালন করবে তারা। সেনাবাহিনী মাঠে থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ‘এটার (সেনাবাহিনী) মাঠে নামার সাথে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, একটি দল নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে। সে কারণে হয়তো ইসি মনে করেছে সশস্ত্র বাহিনী ভোটের নিরাপত্তায় থাকবে। প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী সমন্বয় করে আইনমতো ইসির নির্দেশ মেনে ভোটে দায়িত্ব পালন করবে। ভোটে আর্মি থাকবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ১০ হাজার তিনশ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভোটে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন আর নিরাপত্তা বাহিনী মিলেই করে। এটা স্বাভাবিক ঘটনা। ইসি চেয়েছে সেটা সংশ্লিষ্টরা তৈরি করে দেবেন।

ভোটে সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভোটের প্রচারে বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা যা ঘটছে। নিরাপত্তা বাহিনী তাদের সাধ্যমতো চেষ্টা করছে। নির্বাচনের প্রচারের পরিবেশ ভালো আছে।’

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে জানিয়ে মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে যাবে। সংখ্যা এখনো ঠিক হয়নি, তবে সংখ্যা অনেক।

এবারের নির্বাচনে এক হাজার আটশর বেশি প্রার্থী ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে সহিংসতার ঘটনায় এরই মধ্যে অন্তত দুজন নিহত হয়েছে। এবার সারা দেশে ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৯টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X