কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কী ধরনের জলযান তৈরি করব এর সঠিক স্টাডি নেই : নৌপরিবহন প্রতিমন্ত্রী

মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) ‘সি’ ক্যাটাগরির কাউন্সিল নির্বাচিত হওয়ার কথা জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের নদীমাতৃক বাংলাদেশ। এখানে এত নৌযান পরিবাহিত হয়। কী ধরনের জলযান তৈরি করব- সঠিক স্টাডি নেই। বড় ধরনের ব্যয়বহুল প্রকল্প নেই। এগুলোর ফিডব্যাক ভালো হয়নি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আন্তর্জাতিক নৌ-সংস্থায় (আইএমও) ‘সি’ ক্যাটাগরির কাউন্সিল নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এতে বিশ্বে পণ্য পরিবহনে বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা এ সম্পর্কিত একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স করব। এজন্য কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে।

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কথা জানিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস ও আস্থা নিয়ে আমাকে পুনরায় দায়িত্ব দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর বিশ্বাস ও আস্থার জায়গায় পরিষ্কার থাকতে চাই। তিনি যাতে বিব্রত না হন।

গত মঙ্গলবার পদ্মায় অনাকাঙ্ক্ষিত ফেরি দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কমিটির রিপোর্টের পর মূল বিষয়টি জানতে পারব।

স্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রকল্প নেওয়ার জন্য বিআইডব্লিউটিএকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ডিটেইল স্টাডি করে বিভিন্ন ঘাটের প্রকল্প নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের যোগাযোগের উন্নয়নে স্বন্দীপ, কুতুবদিয়া অঞ্চলের জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

ঢাকার চারপাশের নিচু সেতুগুলোর উচ্চতা বৃদ্ধি করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গোমতী সেতুর বিষয়ে কাজ করা হবে। যাতে সেটার নিচ দিয়ে বার্জ যেতে পারে। ঢাকা চারপাশে বার্জ চালু করার বিষয়ে কাজ করছি। কেউ বার্জ তৈরির অনুমতি চাইলে সে বিষয়ে পদক্ষেপ নিতে নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএকে নির্দেশনা দেয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X