কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
৪৫তম বিসিএস

জেনে নিন কবে হবে কোন পরীক্ষা

বিসিএস লিখিত পরীক্ষা। ছবি : সংগৃহীত
বিসিএস লিখিত পরীক্ষা। ছবি : সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ২৩ জানুয়ারি থেকে যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জানুয়ারি ১০০ নম্বরের বাংলা (০০১) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুধু কারিগরি/পেশাগত এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য।

২৪ জানুয়ারি ২০০ নম্বরের বাংলা (০০২) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুধু সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য। ২৫ জানুয়ারি ২০০ নম্বরের ইংরেজি (০০৩) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সব প্রার্থীর জন্য। ২৭ জানুয়ারি ২০০ নম্বরের বাংলাদেশ বিষয়াবলি (০০৫) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সব প্রার্থীর জন্য।

২৮ জানুয়ারি ১০০ নম্বরের আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সব প্রার্থীর জন্য।

২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী ৫০ নম্বরের গাণিতিক যুক্তি (০০৮) এবং দুপুর সাড়ে ১২টা থেকে এক ঘণ্টাব্যাপী ৫০ নম্বরের মানসিক দক্ষতা (০০৯) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই বিষয়ের পরীক্ষা সব প্রার্থীর জন্য। ৩০ জানুয়ারি ১০০ নম্বরের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুধু সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য।

৩১ জানুয়ারি ২০০ নম্বরের পদসংশ্লিষ্ট সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুধু কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এ ছাড়া ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X