সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : সালমান এফ রহমান 

সালমান এফ রহমান। ছবি : কালবেলা
সালমান এফ রহমান। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আসন্ন রমজানে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না। রমজান মাসে পণ্যের দাম বাড়বে না। ভারত বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করবে।

রোববার (২৮ জানুয়ারি) সুনামগঞ্জের দিরাইয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে সব রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। কিছুদিন আগে বিদেশি রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, এখন গুজব আর নেই। সব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। আমরা একটি ভালো সরকার পেয়েছি।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা মনে করেন, এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এখন গাজা যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা ছিল। এসবের প্রভাব মুক্ত করতে হবে। অর্থনৈতিক কয়েকটি বিষয় নিয়ে নতুন করে আমাদের সংস্কার করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ কোনো অর্থনৈতিক সংকটে পড়বে না। আমাদের অর্থনৈতিক শক্তি হলো কৃষি খাত। সেটা এখনো সঠিক অবস্থায় আছে। কৃষিতে আমাদের বাম্পার ফলন হয়েছে। এটা আমাদের জন্য একটি বিরাট সম্পদ। পেঁয়াজ-ডাল, ভোজ্যতেল বাংলাদেশে রপ্তানি করবে ভারত। দুই দেশের বাণিজ্যমন্ত্রী এসব বিষয় নিয়ে কথা বলেছেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করে। রমজান মাসে সরকার বিদেশ থেকে পণ্য আমদানি করেছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান বিদেশ থেকে পণ্য আমদানি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X