কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা অনিকের সন্ধান দাবি বিএনপির

আনিসুর রহমান খন্দকার অনিক। ছবি : কালবেলা
আনিসুর রহমান খন্দকার অনিক। ছবি : কালবেলা

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককের সন্ধান দাবি করেছে বিএনপি। গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়া এবং এখনও পর্যন্ত তার সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

রোববার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

তিনি বলেন, গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনও পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতৃর্ক এই ধরনের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখনও বিরোধী দল নিধনে নানা বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতেই আনিসুর রহমান খন্দকার অনিককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য না করলে নব্যবাকশালী শাসনব্যবস্থা কায়েম করা যাবে না। সেজন্য বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, অনিককে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনোকিছু ঘটারই ইঙ্গিতবাহী। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শঙ্কার মধ্য দিনযাপন করছে। আনিসুর রহমান খন্দকার অনিক নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

রিজভী বলেন, আমি অবিলম্বে আনিসুর রহমান খন্দকার অনিককে জনসমক্ষে হাজির করার আহ্বান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরই অনিককে ফেরত দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X