কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল : রাশিয়ার রাষ্ট্রদূত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল। নির্বাচনে জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভি মান্টিটস্কি।

তিনি বলেন, ‘জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো দ্বিমত নেই’।

আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেন, রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। এর ফলে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশও।

রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা ও রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বৈঠকে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। শুধু রাশিয়া নয়, যে কোনো দেশের সঙ্গেই নিজস্ব মুদ্রায় বাণিজ্য হলে, নির্দিষ্ট কোনো মুদ্রার ওপর নির্ভরশীলতা কমবে।

রাশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X