কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমায় প্রতিটি খিত্তায় থাকছে ২ ফায়ারফাইটার, নদীতে ডুবুরি

পুরো ইজতেমা ময়দানে ৩৫৭ জনবল অগ্নিনিরাপত্তা প্রদান করবেন। ছবি : কালবেলা
পুরো ইজতেমা ময়দানে ৩৫৭ জনবল অগ্নিনিরাপত্তা প্রদান করবেন। ছবি : কালবেলা

বিশ্ব ইজতেমা ময়দানে অগ্নিনিরাপত্তা প্রদানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পুরো ইজতেমা ময়দানে ৩৫৭ জনবল অগ্নিনিরাপত্তা প্রদান করবেন। তাৎক্ষণিক অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুজন করে ফায়ারফাইটার দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য বিভিন্ন স্থানে ৩টি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১ ০২০ ৮৬৬ এই মোবাইল নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এদিকে দ্রুত অগ্নিনির্বাপণের জন্য তুরাগ নদীসহ ময়দানের চারপাশে দিনরাত ২৪ ঘণ্টা ১৪টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও ময়দানের বিভিন্ন স্থানে ৩টি পানিবাহী গাড়ি, রোগী পরিবহনে ৪টি অ্যাম্বুলেন্স, টু হুইলার, রেসকিউ কমান্ড ভেহিকেল প্রস্তুত রয়েছে।

এ ছাড়া নৌ-দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদীতে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল রাখা হয়েছে। এ ছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন স্ট্যান্ডবাই থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

জাপান-ব্রাজিল ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১০

পুলিশে বড় রদবদল

১১

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১২

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

১৩

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

১৪

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১৫

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১৭

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১৮

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

২০
X