কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সোয়া ৩ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

৩ কেজি ৪৯৮ গ্রাম সোনা জব্দ। ছবি সংগৃহীত
৩ কেজি ৪৯৮ গ্রাম সোনা জব্দ। ছবি সংগৃহীত

সোয়া ৩ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ওই যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের সোনার বার ও কয়েন জব্দ করা হয়েছে।

জব্দ করা সোনার বারগুলো কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইটের ২৬ কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের দেহ তল্লাশি করে একটি চামড়াসদৃশ মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের সোনার কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। অতঃপর আরও দুটি একই আকৃতির মানিব্যাগ উদ্ধার করা হয়। দুটি মানিব্যাগ হতে ২৮টি সোনার বার এবং একটি মানিব্যাগ হতে ১টি বড় আকারের সোনার কয়েন পাওয়া যায়। সোনার বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও কয়েনের ওজন ২৫০ গ্রামে। মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১০

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১১

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১২

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৩

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৪

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৫

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৬

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৭

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৮

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৯

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

২০
X