কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের নতুন সচিব খোরশেদা ইয়াসমীনের যোগদান

খোরশেদা ইয়াসমীন। ছবি : সংগৃহীত
খোরশেদা ইয়াসমীন। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন খোরশেদা ইয়াসমীন (এনডিসি)। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। ২০২০ সালে এনডিসি কোর্স সম্পন্ন করা খোরশেদা ইয়াসমীন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য।

জানা গেছে, সচিব হিসেবে দুর্নীতি দমন কমিশনে যোগদানের আগে খোরশেদা ইয়াসমীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্মসচিব এবং উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনে মাঠ পর্যায়ে টাঙ্গাইল জেলায় এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন খোরশেদা ইয়াসমীন।

শিক্ষাজীবনে দুদক সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি পল্লবী মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ব্যক্তিজীবনে খোরশেদা ইয়াসমীন একমাত্র পুত্রসন্তানের জননী। স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১১

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১২

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৩

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৪

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৫

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৬

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৭

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৮

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৯

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

২০
X