কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে আবারও মেট্রো চলাচলে বিঘ্ন

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

আবারও মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়েছিল বলে জানা গেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ২টা ৪০ মিনিটের পর থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৩টার পর থেকে আবারও চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, মিরপুরের পল্লবীতে একটি ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার কাজ করছিল না। এ জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে হঠাৎ কেন ট্রেনের দরজা কাজ করছিল না তার নির্দিষ্ট কারণ জানে না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বলছে, কারণ খুঁজতে টেকনেশিয়ানরা কাজ করছে।

মেট্রো চলাচল বন্ধের বিষয়ে পল্লবী মেট্রো স্টেশন থাকা রনি নামে এক যাত্রী কালবেলাকে বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল সাময়িক বন্ধ ছিল।

রনিসহ আরও অনেক যাত্রী পল্লবী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন বলে তিনি জানান।

এদিকে আজ শনিবার সকাল থেকে নতুন শিডিউলে মেট্রো চলাচল শুরু করেছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলত এখন সেটা বেড়ে ১৭৮টি ট্রেন চলবে।

এর আগেও শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। ওইদিন সময়মতো মেট্রো চলাচলে বাধা সৃষ্টি হয় বলে জানা যায়।

শিডিউল বিঘ্ন হওয়ার প্রধান কারণ হিসেবে বিদ্যুতের সমস্যা হয়েছিল বলে জানা যায়। কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা এ এস আই মাহদি হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ ছাড়াও বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা ও বসন্ত বরণের দিনও মেট্রোতে বিঘ্ন ঘটে। ওইদিন দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওইদিন কর্তৃপক্ষ জানিয়েছিল, কাজীপাড়া স্টেশন সংলগ্ন লাইনে ঘুড়ি পড়ায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X