কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘কাঁটাতারের বেড়া সম্পর্কের বাধা হতে পারে না’

জাতীয় প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে ভারতের ত্রিপুরার আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
‘কাঁটাতারের বেড়া সম্পর্কের বাধা হতে পারে না’

কাঁটাতারের বেড়া বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সোমবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল এ কথা বলেন।

আগরতলা প্রেস ক্লাবের ১৩ সদস্যের প্রতিনিধিদল ‘মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। জাতীয় প্রেস ক্লাবের আমন্ত্রণে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।

এ ছাড়াও আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক হারুন হাবীব, ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন, শিল্পী হাশেম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াজোঁ উপকমিটি আহ্বায়ক জুলহাস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য্য, সহসভাপতি সৈয়দ সাজ্জাদ আলী ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে ত্রিপুরার জনগণ যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। ভৌগোলিক, ভাষাগত এবং সাংস্কৃতিক নৈকট্যের কারণে যে আত্মার সম্পর্ক ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে রয়েছে সেটিকে আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ভিসা ও ইমিগ্রেশন জটিলতা নিরসনে দুই দেশের সাংবাদিকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ত্রিপুরার সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রেজোয়ানুল হক, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও মো. আশরাফ আলী, সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, কল্যাণ সাহা, সীমান্ত খোকন, মোহাম্মদ মোমিন হোসেন এবং ক্লাবের সিনিয়র সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X