কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল গৌরবজনক : প্রধান বিচারপতি

সোমবার ‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : সংগৃহীত
রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল গৌরবজনক : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল গৌরবজনক। তার উল্লেখ ও স্বীকৃতি ব্যতীত ভাষা আন্দোলনের ইতিহাস পূর্ণতা পায় না। বঙ্গবন্ধুর মহাজীবনের আলোচনায় ভাষা আন্দোলনের পর্বটি বহুকাল অনালোচিত থাকলেও সম্প্রতি বঙ্গবন্ধু শতবর্ষে এ অধ্যায় নিয়ে নতুন করে পর্যালোচনার পরিসর তৈরি হয়েছে।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলা একাডেমি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশনর উদ্যোগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সর্বোচ্চ আদালতসহ দেশের সর্বস্তরে রাষ্ট্রভাষা বাংলার পূর্ণাঙ্গ প্রয়োগে দেশের প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মহান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর দীপ্র অবদানকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আজকের তরুণ প্রজন্ম জানে ভাষা আন্দোলনসহ দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর ভূমিকা ঐতিহাসিক ও অনন্য।

বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, বাংলা ভাষা-সাহিত্য ও বাঙালি সংস্কৃতিকে ভিত্তি করে বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মূলে রয়েছে মহান ভাষা আন্দোলন, যে আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল প্রবাদপ্রতিম।

এছাড়াও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে ভাষা সংগ্রামী শেখ মুজিব শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একইসঙ্গে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের বিষয়টিও বিস্তৃত আলোচনার দাবি রাখে।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ভাষা আন্দোলনের বীর যোদ্ধা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু এই বাংলা একাডেমিতেই বলেছেন, ‘আমরা যেদিন ক্ষমতায় যাব সেদিন সর্বস্তরের বাংলা ভাষা চালুর চেষ্টা করব’।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X