কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএম পদক পেলেন তওফিক মাহবুব চৌধুরী

পুলিশ
তওফিক মাহবুব চৌধুরী। ছবি : সংগৃহীত

কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদকে ভূষিত হলেন তওফিক মাহবুব চৌধুরী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে এ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

মো. তওফিক মাহবুব চৌধুরী ১৯৯৫ সনের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগদান করেন। গত ১৬/০১/২০২০ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (লজিস্টিকস) পদে যোগদান করে বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য লজিস্টিকস সামগ্রীর কারিগরি বিনির্দেশনামায় নতুন প্যারামিটার সংযোজন, পোশাক পরিধান সংক্রান্তে নির্দেশিকা প্রণয়ন, অনলাইন সেবা বৃদ্ধি, জাতীয় জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধি, পুলিশ এভিয়েশন গঠনের যাবতীয় কার্যক্রম সম্পাদন, আভিযানিক সক্ষমতা বৃদ্ধির জন্য যানবাহন, ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদি ক্রয় কার্যক্রমে পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে সম্পাদন করে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন। এ ছাড়া তিনি করোনা মহামারিতে নিজে দায়িত্ব পালন এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য পিপিই, রিএজেন্ট কিট এবং ওষুধ সামগ্রী ইত্যাদি সরবরাহের মাধ্যমে ভূমিকা রেখেছেন। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ অফিসারদের তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন।

নিম্নে তওফিক মাহবুব চৌধুরীর উল্লেখযোগ্য কার্য সম্পাদনের বিষয়াদি বর্ণনা করা হলো-

লজিস্টিকস সামগ্রী উন্নত করার লক্ষ্যে কারিগরি বিনির্দেশনামায় নতুন প্যারামিটার সংযোজন : বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ ইতোপূর্বে কীটসামগ্রীর ৩৮টি আইটেম প্রাপ্ত হতেন। বর্তমানে পুলিশ সদস্যগণ ইউনিফর্মসহ প্রায় ৫৬টি আইটেম পাচ্ছেন। কিটসামগ্রীর প্রাপ্যতাও বৃদ্ধি করা হয়েছে। কীটসামগ্রী উন্নত করার লক্ষ্যে কারিগরি বিনির্দেশনামায় নতুন প্যারামিটার সংযোজন/ সংশোধনের মাধ্যমে অধিকতর গুণগত মানসম্পন্ন কীটসামগ্রী সরবরাহে তিনি ভূমিকা রেখেছেন।

অনলাইন সেবা বৃদ্ধি এবং ক্রয় প্রক্রিয়া ডিজিটালাইজডকরণে ভূমিকা : তিনি অনলাইন জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এনজিপিআইএমএস ইত্যাদি নাগরিক সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশ পুলিশের অনলাইন ভিত্তিক সেবা, ওয়েবসাইট ও সফটওয়্যার সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ পুলিশ ডাটা সেন্টারের উন্নয়নের বিভিন্ন ধাপে অতিরিক্ত সময় ব্যয় করে ভূমিকা পালন করেছেন। এ ছাড়া তিনি পোশাক সামগ্রীর মজুদ এবং বরাদ্দ কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্য BP Inventory Management Software চালু করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X