কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে মনিরুল ফের সভাপতি, সম্পাদক রাসেল

মো. মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফা রাসেল। ছবি : সংগৃহীত
মো. মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফা রাসেল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম পুনঃনির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

শনিবার (২ মার্চ) রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক বছর পুলিশ সপ্তাহে এ কমিটি গঠন করা হয়। পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত উৎকর্ষ আনয়নে ও সমস্যা সমাধানে এ এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এ সংগঠনে টানা দুইবারের সভাপতি হওয়ার গৌরব অর্জন করলেন মনিরুল ইসলাম, যিনি পুলিশে চৌকস ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০১৬ সালে ঢাকার গুলশানে জঙ্গি হামলার মধ্য দিয়ে জঙ্গিরা নিজেদের উত্থানের কথা জানান দিলেও মূলত মনিরুল ইসলামের নেতৃত্বে জঙ্গি দমন কার্যক্রম শুরু হয়। তাতে সফলতাও আসে এবং দেশ বিদেশে তা প্রশংসা পায়।

মনিরুল ইসলামের হাত ধরেই জঙ্গি ও আন্তঃদেশীয় অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসির যাত্রা শুরু হয়। তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলে সরকার তাকে দায়িত্ব দেয় পুলিশের অতি গুরুত্বপূর্ণ ইউনিট এসবি প্রধান করে। সেখানেও তিনি সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।

এদিকে নতুন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাসেল নারায়ণগঞ্জে পুলিশ সুপার হওয়ার আগে ঢাকায় ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবিতে ডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X