কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বরই দিয়ে ইফতার করেন, আঙুর-খেজুর লাগবে কেন?’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি : সংগৃহীত
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি : সংগৃহীত

আঙুর ও খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের অভাব অভিযোগ আছে। তাই বরই দিয়ে ইফতার করেন। আঙুর, খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন? প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এবারের রমজানে ইফতার পার্টি হবে না। দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান।’

নূরুল মজিদ বলেন, ‘আজকে আমাদের সমস্যা হলো স্বাধীনতাটা কীভাবে হয়েছে সেটা ভুলে গেছি। এটা আমাদের স্বাধীনতার মাস। এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের। আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন।’

তিনি বলেন, ‘ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন। জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত। তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন, আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।’

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুই এই ‘জিআই’ পরিচয় করে দিয়েছেন। লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে। আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে। মন্ত্রণালয় কাজ করছে। আমরা আনন্দিত। জেলা প্রশাসকেরা গুরুত্বের সাথে কাজ করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১১

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১২

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৩

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৪

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৫

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৬

নাহিদা আক্তারের রেকর্ড

১৭

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৮

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৯

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

২০
X