কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে ১০ মিনিটের জন্য নিজেকে বিরত রাখলেন লতিফ সিদ্দিকী 

জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি
জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি

সময় কম দেওয়ায় সংসদের কার্যক্রম থেকে ১০ মিনিটের জন্য নিজেকে প্রত্যাহার করে নিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

সোমবার (৪ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনাকালে এ ঘটনা ঘটে। এ সময় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন।

সংসদে সংরক্ষিত আসনের এমপি বেদৌরা আহমেদ সালামের পর লতিফ সিদ্দিকীকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য ফ্লোর দেন স্পিকার। ফ্লোর পেয়ে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, উচ্চাসনে যারা বসেন তাদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধহয় আনন্দ হয়। কিন্তু আমি মাননীয় স্পিকার এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই যে ১০ মিনিট আমাকে দিয়েছেন সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি। এর পরপরই তিনি নিজের আসন ছেড়ে চলে যান। পরে অবশ্য মিনিট দশেক পরে আবারও সংসদের কার্যক্রমে অংশ নেন।

পরে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র এমপি পঙ্কজ দেবনাথ তার বক্তব্যে বলেন, লতিফ সিদ্দিকী সাহেবকে ১০ মিনিট সময় দেওয়ায় তিনি রাগ করেছেন। তিনি সিনিয়র মানুষ, তাকে হয়তো ১৫ মিনিট দিলে তিনি বলতেন। তাকে ১৫ মিনিট সময় দেওয়ার দাবি জানাই।

আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ নিয়ে বিতকির্ত মন্তব্যের জের ধরে ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পাশাপাশি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হন। পরে তার সংসদ সদস্য পদও শূন্য হয়। দীর্ঘদিন নিভৃতে থাকার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

১০

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

১২

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

১৩

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১৪

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১৫

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১৬

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৭

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৮

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৯

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

২০
X