কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১০:০৩ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টিতে হঠাৎ নেমে গরম বেশ কমে এসেছিল; যে বিষয়টি চলমান রমজানে রোজাদারদের স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছিল। তবে এবার হয়তো সেই স্বস্তিতে ছেদ পড়তে যাচ্ছে। ঝড়বৃষ্টির মধ্যেই নতুন বার্তায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৫ মার্চ) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা বৃদ্ধির তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম /দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বাড়তে পাড়ে দেশের তাপমাত্রা।

রোববার (২৪ মার্চ) আবহাওয়া অফিসের দেওয়া আরেক বার্তায় ৩ দিনের আবহাওয়া বলা হয়েছে প্রথম দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বাতাসসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

দ্বিতীয় দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তৃতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বাতাসসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কমে আসবে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X