কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১১:৪০ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম’ গঠন

সোনারগাঁও হোটেলে তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম গঠন। ছবি : সংগৃহীত
সোনারগাঁও হোটেলে তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম গঠন। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠন ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম’।

সোমবার (২৫ মার্চ) বিকেলে সোনারগাঁও হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর আয়োজনে নারী সংসদ সদস্যদের সমন্বয়ে ‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম গঠন’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি। সভায় সংসদ সদস্য শবনম জাহান শীলাকে (নারী আসন-২৪) আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট ফোরাম গঠন করা হয়।

ফোরামের অন্য সদস্যরা হলেন- মাহফুজা সুলতানা (নারী আসন-৬), জারা জাবিন মাহবুব (নারী আসন-৭), পারভীন জামান (নারী আসন-৯), শেখ আনার কলি পুতুল (নারী আসন-৩০), সানজিদা খানম (নারী আসন-৩২), মাসুদা সিদ্দিক রোজী (নারী আসন-৩৪), ফরিদা ইয়াসমিন (নারী আসন-৩৫), নাজমা আকতার (নারী আসন-৩৭), লাইলা পারভীন (নারী আসন-১৩), আশরাফুন্নেছা (নারী আসন-৪৪), হাসিনা বারি চৌধুরী (নারী আসন-৩১) ও অনিমা মুক্তি গোমেজ (নারী আসন ২৯)।

উন্নয়নকর্মী, কথাসাহিত্যিক ও কলামিস্ট স্বপ্না রেজার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজর ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

সভাপতির বক্তব্যে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, ফোরাম গঠনের পর থেকে সংসদ সদস্যরা তামাকমুক্ত বাংলাদেশ গঠনে ব্যাপক অগ্রগতি অর্জন করেছেন। এ ছাড়া জনস্বাস্থ্য উন্নয়ন ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর যে ঘোষণা তা বাস্তবায়নে সংসদ সদস্যরা কাজ করছেন ও সামনের দিনগুলোতে একত্রে আরও নতুন উদ্যমে কাজ করবেন।

নবগঠিত তামাকবিরোধী সংসদীয় নারী ফোরামের আহ্বায়ক শবনম জাহান শীলা বলেন, নারী স্বাস্থ্যের নীরব ঘাতক ধোঁয়াবিহীন তামাক। নারীদের মধ্যে বৃহত্তর একটি জনগোষ্ঠী তামাকের কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। শুধু তাই নয়, পাবলিক প্লেসে ধূমপানের কারণে অধূমপায়ী নারী ও শিশুরাও মারাত্মক স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছে। তামাকের এসব ক্ষতি থেকে সবাইকে রক্ষার জন্য দ্রুত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটির সংশোধনী পাস করতে হবে। কেন না যত দ্রুত আইন পাস হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। এ অগ্রগতি ধরে রাখতে ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধান আলোচক ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজর মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিন ৪২২ জন মানুষ প্রাণ হারান তামাক ব্যবহারের কারণে। এ মৃত্যুর মিছিল ঠেকাতে আমাদের তামাকের ব্যবহার নিয়ে সচেতন হতে হবে। পরোক্ষ ধূমপান ও ধোঁয়াবিহীন তামাকের হাত থেকে আমাদের নারী ও শিশুদের রক্ষা করতে হবে। তামাকের ভয়াল ছোবলের মুখে রয়েছে তরুণ প্রজন্ম। তরুণদের জন্য ভয়াবহ ই-সিগারেট নিয়েও আমাদের সচেতন হতে হবে। তামাক কোম্পানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা রকম প্রচার-প্রচারণার মাধ্যমে তরুণ সমাজকে আকৃষ্ট করে থাকে। এ বিষয়ে আমাদের হতে হবে যথেষ্ট সচেতন। সবার সমন্বয়ে একদিন আমরা প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে পারব।

এছাড়া নবগঠিত ফোরামের নারী সংসদ সদস্যরা তাদের বক্তব্যে ফোরামের ভবিষ্যৎ কার্যাবলি নিয়ে আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X