কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

দুর্ঘটনাকবলিত সেফটি এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত সেফটি এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারের সঙ্গে সেফটি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা পৌনে একটার দিকে আগারগাঁওয়ে ৩৫৯ নম্বর পিলারে ধাক্কা দেয় বাসটি।

জানা গেছে, দুই বাসের প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের চালক ছিল কিশোর, কম বয়সী। ফাঁকা রাস্তা পেয়ে বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল সে। দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের মধ্যে মা ও এক শিশু বেশি আহত হয়েছেন। পরে পুলিশ এসে বাসটি নিয়ে গেছে।

কাফরুল থানার ওসি ফারুকুল আলম সংবাদমাধ্যমকে বলেন, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে পিলারে বাসটি ধাক্কা দেওয়ার পর চালক পালিয়ে গেছে। আমরা বাসটি জব্দ করেছি। এ ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X