কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সঞ্জয় রক্ষিতের গ্রেপ্তারে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি

সঞ্জয় রক্ষিতের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : সংগৃহীত
সঞ্জয় রক্ষিতের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্টোরিতে লালনের একটি গানের দুটি লাইন উল্লেখের অভিযোগে সঞ্জয় রক্ষিত নামের শরীয়তপুরের এক যুবককে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার (২৯ এপ্রিল) ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত স্বাক্ষরিতে বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

পরিষদের তিন সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেছেন, ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’-এ বহুল প্রচারিত গানের দুটি লাইন ফেসবুক স্টোরিতে উল্লেখের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসের কথিত অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের পুত্র সঞ্জয় রক্ষিতকে ভেদরগঞ্জ থানা কর্তৃপক্ষ কর্তৃক সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ঘটনা নিঃসন্দেহে রহস্যজনক ও নিন্দনীয়। এ কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যত এ আইনকে শুধু অপপ্রয়োগই করা হয়নি বাঙালির শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতিকেও রুদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে।

এজন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের যারা দায়ী তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং গ্রেপ্তারকৃত সঞ্জয়কে অনতিবিলম্বে মুক্তির দাবি বিবৃতিতে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X