কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের আর্থিক প্রতিষ্ঠানে নতুন তিন সচিবকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অতিরিক্ত সচিবের পদমর্যাদায় নিযুক্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মোহা. বেলাল হায়দারকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে নতুন বাণিজ্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আর সচিব পদে পদোন্নতি পেয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিদায়ী সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X