কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় ধাপের ভোট শেষ, চলছে গণনা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনার কাজ চলছে। এবার ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৭ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।

দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

জাহাংগীর আলম বলেন, বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রার্থীর প্রতীক বরাদ্দ ছিল কোনো আইসক্রিম। কিন্তু ব্যালটে লাঠিযুক্ত আইসক্রিম দেওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ ছাড়াও ফেনীতে অনিয়মের অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান জাহাংগীর আলম।

তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে ২২টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে।

তৃতীয় ধাপে ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে প্রায় ৫৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। সঙ্গে থাকছে লক্ষাধিক আনসার সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১০

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১১

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১২

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৩

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৪

রিজার্ভ আরও বাড়ল

১৫

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৬

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৯

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

২০
X