কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতার গণমাধ্যমে ডিবি হারুনের প্রশংসা

গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি
গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি

চিকিৎসার জন্য ভারতের কলকাতা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে জল্পনা চলছে এখনো। হত্যা রহস্যের জট খুলতে কাজ করছে ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। এর মধ্যেই অনেকটাই এগিয়েছে তদন্তের কাজ। হত্যার মোটিভ এখনো না জানা গেলেও শনাক্ত করা গেছে মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীদের।

আনার হত্যার তদন্তে কলকাতা সফর করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। সেখানে গিয়ে হত্যার ঘটনাস্থল সঞ্জীবনী গার্ডেনসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এর মধ্যে কলকাতার নিউটাউনের সঞ্জীবনী গার্ডেনের যে ফ্ল্যাটে খুন হয়েছেন সংসদ সদস্য সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো ও চুল পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে এসব এমপি আনারের মরদেহের অংশ হতে পারে। কলকাতার সিআইডির কাছে সেপটিক ট্যাংকটি তল্লাশি চালানোর জন্য অনুরোধ করেছিলেন হারুন অর রশিদ। আনন্দবাজার প্রত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দাপ্রধানের প্রশংসা করে প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার ডিবিপ্রধান হারুন অর রশিদ আশাবাদী ছিলেন আনোয়ারুলের দেহাংশ মিলবেই। তিনি কলকাতা সিআইডিকে অনুরোধ করেন নিউ টাউনের ঘটনাস্থলের পাশে যে হ্রদ রয়েছে, সেখানেও তল্লাশি চালানোর। একইসঙ্গে সঞ্জীবনী গার্ডেনের যে ফ্ল্যাটে খুনের ঘটনা ঘটেছে, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংকটিতে তল্লাশি চালানোরও অনুরোধ করেছিলেন। আর হ্রদে কিছু না মিললেও সেপটিক ট্যাংকটিতে ঠিকই মাংসের টুকরো ও চুল পাওয়া গেছে।

তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবিপ্রধান বলেন, উদ্ধার মরদেহের খণ্ডাংশ এমপি আনারের, এটা ফরেনসিক টেস্ট ছাড়া বলা যাবে না।

মাংসের খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি পশ্চিমবঙ্গের সিআইডি নিশ্চিত করে জানায়, ফরেনসিক পরীক্ষার পর এগুলো আনারের মরদেহের অংশ কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

সিআইডি আরও জানায়, মাংসের অংশগুলো কসাই জিহাদ ওয়াশরুমের কমোডে ফেলে দিয়েছিল বলে আগেই স্বীকার করেছিল।

প্রসঙ্গত, গত ২৬ মে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায়। টানা তিন দিন তদন্ত শেষে বৃহস্পতিবার (৩০ মে) দলটি ঢাকায় ফিরে আসে।

এখন পর্যন্ত সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেরেছ ডিবি পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলো- আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখানে ১৩ মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি।

আনোয়ারুল আজিম আনার ১৯৬৮ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল আজিম আনার আওয়ামী লীগের কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ঝিনাইদহ-৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে পরপর তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আনার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X