আতাউর রহমান, ঢাকা
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১২:৫৭ এএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ
এমপি আনার হত্যা

তদন্তে এবার নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান হারুন

গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি
গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (১ জুন) সকাল ৯ টার ফ্লাইটে তিনি নেপাল যাচ্ছেন বলে ডিবি সূত্র জানিয়েছে।

আজ শুক্রবার (৩১ মে) মধ্যরাতে ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে জানান, এমপি আনার হত্যা মামলার তদন্ত সংক্রান্ত কাজে ডিবিপ্রধান নেপাল যাচ্ছেন। এ জন্য শনিবার দুপুরে তার কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি প্রেস ব্রিফিং বাতিল করা হয়েছে।

তবে ডিবিপ্রধানের সঙ্গে অন্য কোনো সদস্য যাচ্ছেন কি না এবং তিনি কবে ফিরবেন, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।

আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত বৃহস্পতিবার কলকাতা থেকে দেশে ফেরেন ডিবিপ্রধান হারুন।

গত ১৩ মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্লাটে খুন করা হয়। তার দেহ টুকরা টুকরা করে গুম করা হয়।

এতে কলকাতা পুলিশ দেহাংশের হদিস করতে পারছিল না। অবশ্য কলকাতায় হত্যা মিশন বাস্তবায়ন করে প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূইয়াসহ কয়েকজন দেশে ফিরে আসে। তাদের দ্রুত গ্রেপ্তার করে ঢাকার ডিবি।

এরপরই হত্যা রহস্য উদ্ঘাটন হয়। গুম করা লাশের অংশ লুকানোরও তথ্য পান ডিবি কর্মকর্তারা। এরপরই কলকাতায় ছুটে যান হারুনসহ তিন গোয়োন্দা কর্মকর্তা।

ঢাকা গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যে সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে কলকাতা পুলিশ লাশের টুকরা মাংস উদ্ধার করে। এই মাংস এমপি আনারের বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানালেও তা পুরোপুরি নিশ্চিত হতে এখন ফরেনসিক পরীক্ষা চলছে।

কলকাতায় এমপি আনার খুন হলেও ঢাকার পুলিশের তৎপরতা এবং তদন্তে দ্রুত সাফল্য পাওয়ায় ঢাকার গোয়েন্দা দল নিয়ে এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে।

হঠাৎ করে নেপালে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডিবির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালবেলাকে বলেন, এমপি খুনের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে তথ্য রয়েছে। তা ছাড়া সিয়াম নামে সন্দেহভাজন এক অভিযুক্ত নেপালে আটক হয়েছেন বলেও খবর রয়েছে। এসব বিষয়ে তদন্ত কাজের অংশ হিসেবে ডিবিপ্রধান নেপাল যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১০

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১১

টুপির রাজনীতি ও নির্বাচন

১২

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৩

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

১৪

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের

১৫

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদ ইডেন শিক্ষার্থীদের

১৬

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা জানা গেল

১৭

রমজান মাসের সব দোয়া আরবি-বাংলা উচ্চারণসহ

১৮

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

১৯

আড়াই টন জাটকা গেল এতিমখানায়

২০
X