কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পুনাক 

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ জুন) রাজধানীর রমনার পুনাক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় পুনাক সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, পুনাকের সহসভনেত্রী সায়লা ফারজানা ও সাধারণ সম্পাদিকা নাসিম আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

মেধাবী সন্তানদের উদ্দেশ্যে জাকিয়া সুলতানা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে, তোমাদের দেশপ্রেম থাকতে হবে। জাতির কল্যাণে, দেশের কল্যাণে কীভাবে কাজ করা যায় সেভাবে নিজেকে তৈরি করতে হবে।

পুনাক সভানেত্রী বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব শুধু ভালো ফলাফল করে একটা ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং ওই শিক্ষার্থী যদি সমাজের সব ক্ষেত্রে তার মেধার পরিচয় দেয় তবে সমাজ যেমন উপকৃত হবে তার জীবনও হবে সার্থক।

তিনি বলেন, দেশের নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সম্মানজনক স্থান নেওয়া মেধাবী পুলিশ পরিবারের সন্তানদের সম্মানার্থে এ মেধাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করতে পেরে পুনাক আনন্দিত। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পিতা-মাতার সঙ্গে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করলাম।

অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসমূহে ভর্তির সুযোগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের কনস্টেবল এবং নন-পুলিশ সদস্যদের ২৭ জন সন্তানকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এসময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতা, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X