ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিহিংসা নয় : রাজনীতিবিদ ও জেনারেলদের জন্য বার্তা

প্রতিহিংসা নয় : রাজনীতিবিদ ও জেনারেলদের জন্য বার্তা
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। গ্রাফিক্স : কালবেলা

আজ ২২ অক্টোবর ২০২৫ তারিখ– পৃথিবীর ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হলো। বাংলাদেশ সমগ্র বিশ্বকে নতুন করে দেখিয়ে দিল, অপরাধ করলে অপরাধীকে তার ফল ভোগ করতেই হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়; ক্ষমতার দাপটে আর অস্ত্রের জোরে কেউ আজীবন ক্ষমতা আঁকড়ে থাকতে পারে না, জালেম কখনো স্থায়ী হতে পারে না।

প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে তিনি আজ জালেমদের আইনের মুখোমুখি করতে আমাকে সাহায্য করার জন্য। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই জুলাই বিপ্লবের যোদ্ধাদের– শহীদ ও গাজি – যাদের ত্যাগের ফলে বাংলাদেশ আজ পুনর্জন্ম লাভ করেছে, আমারও পুনর্জন্ম হয়েছে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টা, অ্যাডভোকেট তাজুলের নেতৃত্বে একঝাঁক নিবেদিতপ্রাণ প্রসিকিউটরকে, গুম কমিশনকে এবং সর্বোপরি ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণকে।

পৃথিবীর ইতিহাসে ২৫ জন সামরিক কর্মকর্তাকে, যার মধ্যে ১৫ জন কর্মরত, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে বেসামরিক আদালতে বিচারের মুখোমুখি হবার নজির সম্ভবত এটাই প্রথম। সেই দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে বাংলাদেশে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠায় এটা এক নতুন মাত্রা যোগ করেছে।

আমাকে গুম করে দীর্ঘ ৮ বছর ডিজিএফআইয়ের তথাকথিত আয়নাঘরে বন্দি করে রাখার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার ব্যাপারে প্রাথমিক পর্যায়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু, শেষ পর্যন্ত গত ডিসেম্বর ২০২৪-এ আমি ট্রাইব্যুনালে অভিযোগ করি। প্রাথমিক তদন্তের পর আমার বন্দিকালীন ডিজিএফআইয়ের যে পাঁচজন ডিজি ছিলেন তাদের সবার বিরুদ্ধেই গত ৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে, তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তার আগেই তারা পালিয় যায়। বিস্তারিত তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে ২৫ জন অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ (বুধবার) অভিযুক্ত অফিসাররা আদালতে হাজিরা দিলে মাননীয় আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এই বিবৃতির মাধ্যমে আজ (বুধবার) আমি দেশবাসীকে আমার অভিযোগ দায়েরের উদ্দেশ্য জানাতে চাই। আমি কোনো প্রতিহিংসা বা জিঘাংসা চরিতার্থ করার জন্য কিংবা প্রতিশোধের উদ্দেশ্য নিয়ে ট্রাইব্যুনালে এই অভিযোগ করিনি। যারা দেশের ভবিষ্যৎ সরকার ও রাষ্ট্রপ্রধান হবেন কিংবা বিভিন্ন বাহিনী প্রধান হবেন তাদের একটা বার্তা দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমার এই অভিযোগ।

অভিযুক্ত ব্যক্তিরা যেন জুলুমের শিকার না হয় সেটা নিশ্চিত করার পাশাপাশি সুবিচার নিশ্চিত করা গেলে যে ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি অভিযুক্ত ব্যক্তিরা পাবেন বলে ধারণা করা যায়, তাতে করে যারা ভবিষ্যতে সরকার পরিচালনা করবেন তারা কখনো স্বৈরাচার হবার মতো ধৃষ্টতা দেখাবেন বলে মনে করি না। পাশাপাশি, জেনারেলরাও অন্যায় কাজে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য করে সংবিধানের প্রতি শপথভঙ্গ করে কোনো আইনবহির্ভূত কাজে লিপ্ত হওয়ার মতো ধৃষ্টতা দেখাবার সাহসও করবে না।

এই বিচার ভবিষ্যৎ সরকার প্রধান ও জেনারেলদের জন্য (সেই সাথে বিভিন্ন বাহিনী প্রধানদের জন্যও) সামরিক পরিভাষায় যাকে ডেটারেন্ট (deterrent) অর্থাৎ ‘প্রতিরোধক বা প্রতিবন্ধক’ হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বৈষম্য-জুলুম-নির্যাতন-গুম-খুনের সংস্কৃতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে এই মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমার আশা ও উদ্দেশ্য।

লেখক : ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী

কালবেলা/এমএসকেএম
[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X