অধ্যাপক ফরিদ উদ্দিন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

একটি কক্ষ, একটি ইতিহাস

লন্ডনে তারেক রহমানের কক্ষ। ছবি : সৌজন্য
লন্ডনে তারেক রহমানের কক্ষ। ছবি : সৌজন্য

একটি কক্ষ, একটি ইতিহাস। না, এটি কোনো সাধারণ কক্ষ নয়। এই কক্ষ থেকে রচিত হয়েছে ইতিহাস, সৃষ্টি হয়েছে বিজয় গাঁথা।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নিউক্লিয়াস, প্রাণকেন্দ্র ও তীর্থস্থানে পরিণত হয় ঐতিহাসিক এই কক্ষটি। ইতিহাসের অনবদ্য অংশ হওয়া এই কক্ষ থেকে প্রচারিত প্রতিটি বক্তৃতা, বিবৃতি, আদেশ, নির্দেশ ও পরিকল্পনা শেখ হাসিনার ক্ষমতার মসনদকে তীব্র ভূমিকম্পের মতো কাঁপিয়ে তুলত। এই কক্ষটিকে কেন্দ্র করেই আন্দোলন আবর্তিত, প্রতিবর্তিত ও পরিচালিত হয়।

আন্দোলনের হেডকোয়ার্টার হিসেবে পরিণত হয় এই কক্ষটি, যার কমান্ডার ইন চিফ তারেক রহমান। অতি সাধারণ এই কক্ষটি নিছক একটি কক্ষ নয়, যেন একটি পুরো বাংলাদেশ। একটি চেয়ার, একটি টেবিল, একটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং বুকশেলফে সারি সারি করে রাখা বইগুলো যেন পরিণত হয় আন্দোলনের অত্যাধুনিক সমরাস্ত্রে। এই সমরাস্ত্রগুলো শেখ হাসিনার দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছিল। আঘাতে আঘাতে জর্জরিত শেখ হাসিনার মসনদে তীব্র কাঁপুনির পর পতন ঘটতে বাধ্য হয়।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শেখ হাসিনাবিরোধী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হওয়া এই কক্ষটি ইতিহাসে চির সমুজ্জ্বল ও চির অম্লান হয়ে থাকবে।

লেখক : অধ্যাপক ফরিদ উদ্দিন সাবেক সহসভাপতি, যুক্তরাজ্য বিএনপি

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X