কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ছাত্রপক্ষের কমিটি ঘোষণা

খালিদ সাইফুল্লাহ জিহাদ ও জুবায়ের হাসিব। ছবি : সংগৃহীত
খালিদ সাইফুল্লাহ জিহাদ ও জুবায়ের হাসিব। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির ছাত্র সংগঠন ছাত্রপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে খালিদ সাইফুল্লাহ জিহাদকে আহ্বায়ক এবং জুবায়ের হাসিবকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সারা দেশে চলমান কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি সংহতি ও ঢাবির শিক্ষার্থীদের অধিকার আদায়ে ৬দফা দাবি পেশ করে নবনির্বাচিত নেতারা।

কমিটি ঘোষণাকালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আকিব হাসান বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাবির শিক্ষার্থীরা। আজ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন আমাকে আশান্বিত করছে। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে নব নির্বাচিত নেতারা ঢাবির শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে।

এ সময়ে কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব সারাফ আনজুম বিভা বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে তিন মূলনীতি- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদের রাজনীতি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। বাংলাদেশ ছাত্রপক্ষ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে।

নব নির্বাচিত আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ জিহাদ বলেন, এ দেশের মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান-মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে। রাষ্ট্র কোনো অবস্থাতেই বৈষম্য প্রদর্শন করবে না- এ অঙ্গীকারেই জীবন-মরণ পণ করে সশস্ত্র সংগ্রামে অংশ নেন মুক্তিযোদ্ধাগণ। রাষ্ট্রকে বৈষম্যহীন করাই ছিল তাদের স্বপ্ন। সুতরাং কোটা সংস্কারের প্রশ্নে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই হবে না।

সদস্য সচিব জুবায়ের হাসিব বলেন, আমরা আজ ঢাবির শিক্ষার্থীদের অধিকার আদায় ও সমস্যা সমাধানে ৬ দফা দাবি পেশ করেছি। একটি বিশ্ববিদ্যালয়ে আবাসন, নিরাপদ ক্যাম্পাস, চাকরির নিশ্চয়তার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো শিক্ষার্থীদের অধিকার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবছরেও শিক্ষার্থীদের মৌলিক কোনো সমস্যার সমাধান হয়। আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাবে ছাত্রপক্ষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী অর্থ সম্পাদক তানজিনা জুঁই, অর্পিতা শিরিন স্বর্ণা, খালিদ হাসান প্রান্ত, রফিকুল সৌরভ, হৃদয় আহমেদ সানী, আসিফ আদনান, ফারজানা রুপন্তি, সৈকত ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১০

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১২

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৩

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৪

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৫

দুদকের সার্চ কমিটি গঠন

১৬

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১৭

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১৮

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১৯

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

২০
X