কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৩:২২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব রুনা লায়লা গ্রেপ্তার

গ্রেপ্তারে পুলিশের অভিযান। ছবি : কালবেলা
গ্রেপ্তারে পুলিশের অভিযান। ছবি : কালবেলা

বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার মোহাম্মদপুরস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুনা লায়লাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার পরিবারের ঊদ্ধৃতি দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাফরুল থানার দায়েরকৃত একটি মামলায় তাকে মোহাম্মদপুর থানার পুলিশ সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় ।

আটক রুনা লায়লার স্বামী মিন্টু সাংবাদিকদের বলেন, পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, বাসায় সাদা পোশাকের পুলিশসহ ইউনিফর্ম পরা অবস্থায় প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন পুলিশ সদস্যরা। কিছুক্ষণের জন্য বাইরে গেয়ে তারপর ১০ মিনিট পর আবারও বাসার ভেতর এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের একজন নারী আইনজীবীকে যেভাবে টেনেহিঁচড়ে গভীর রাতে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাতে আমি শংকিত যে তার উপর নির্যাতন করা হতে পারে। রুনা বেশ কিছুদিন থেকেই গুরুতর অসুস্থ বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X