কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত

শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত করেছে আওয়ামী লীগের তিন সংগঠন। ছবি : সংগৃহীত
শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত করেছে আওয়ামী লীগের তিন সংগঠন। ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তবে মঞ্চ প্রস্তুত হলেও তিন সংগঠনের নেতাকর্মীরা এখনো সমাবেশস্থলে এসে পৌঁছাননি।

আজ শুক্রবার বিকেল ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। তিন সংগঠনের পক্ষ থেকে কয়েক লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করতে পারেনি আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল দলটি। আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরোনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দিনভর নানা আলোচনা শেষে রাতে সিদ্ধান্ত পরিবর্তন করে ক্ষমতাসীনরা।

আরও পড়ুন : বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই শান্তি সমাবেশ

বুধবার (২৬ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জানান, বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের প্রতিবাদে’ বৃহস্পতিবার শান্তি সমাবেশ করার কথা ছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের। তবে স্থান নিয়ে জটিলতার কারণে তারা সমাবেশ এক দিন পিছিয়ে দিয়েছেন।

এর আগে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশের তারিখ এক দিন পিছিয়ে আজ শুক্রবার নির্ধারণ করা হয়। বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১২

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৪

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৫

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৬

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৭

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৮

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৯

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

২০
X