কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

প্রতিহিংসা, প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পর আজ বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দেন সারা দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী। এতে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।

এসময় তিনি সংগ্রাম ও রক্তের বিনিময়ে যে তরুণরা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনেছেন– তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

হাসপাতালের শয্যা থেকে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি; আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য দোয়া করেছেন– সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও স্মরণ করতে চাই– আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ লড়াই-সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা এনে দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি ও গণতন্ত্রের ধ্বংসের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ধর্ম, গোত্রের বাংলাদেশ নিশ্চিত করতে হবে। প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, আসুন জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১১

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৩

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৪

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৫

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৬

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৭

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৮

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৯

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

২০
X