কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের বিবৃতি

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাসেবার সঙ্গে জড়িত সব চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

আজ বুধবার (০৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাসেবার সঙ্গে জড়িত অনেক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনুপস্থিত থাকার কারণে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভেঙে পড়ছে। গত ১৬ বছরের দুঃশাসন, অবিচার ও নিপীড়ণের জন্য সমগ্র বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের মুখে। স্বাস্থ্যব্যবস্থার প্রতিটি বিভাগে এতদিন যে দুর্নীতি ও অবৈধ নিয়োগ কিংবা পদোন্নতির মাধ্যমে যে বৈষম্য তৈরি হয়েছে, আশা করি কর্তৃপক্ষ শিগগিরই এর সুষ্ঠু সমাধান করবে।

আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো সব ধরনের প্রতিহিংসা ও অরাজকতা বন্ধ রাখার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবার নিরাপত্তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।

এমতাবস্থায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসকরা, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X