কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় নানা পদক্ষেপ ছাত্রদলের 

ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছে ছাত্রদল। ছবি : কালবেলা
ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছে ছাত্রদল। ছবি : কালবেলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে উদ্ভূত নৈরাজ্যকর পরিস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় ও তাদের নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এ পদক্ষেপ নিয়েছেন।

ছাত্রদল গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির, গির্জা, প্যাগোডায় নিয়মিত পাহারা দিচ্ছেন। উপাসনালয়গুলোতে আসা ধর্মাবলম্বীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করছেন, নিরাপত্তার ব্যাপারে সহায়তার আশ্বাস দিচ্ছেন। অতর্কিত সহিংসতা ঠেকাতে কীভাবে নিজেদের রক্ষা করা যায়- সে ব্যাপারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পরামর্শও দিচ্ছেন। নৈরাজ্য প্রতিহত করতে জনসচেতনতার উদ্দেশ্যে মাইকিংও করা হচ্ছে।

এছাড়া সহিংসতা ঠেকাতে ছাত্রদল কীভাবে কাজ করতে পারে, সে ব্যাপারে মন্দির কমিটির কাছ থেকেও তারা পরামর্শ গ্রহণ করছেন।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশব্যাপী জেলা, উপজেলা এবং ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা এ সব কার্যক্রম পরিচালনা করছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম কালবেলাকে এ তথ্য জানিয়ে বলেন, ছাত্রদল এই কর্মসূচি অব্যাহত রাখবে। যেখানেই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার চেষ্টা হবে, ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X