কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘এটি কি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ নয়?’

সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত
সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ ও জাতীয় প্রেস ক্লাবে ৪১ জন সাংবাদিকের তালিকা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়।

শনিবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ স্ট্যাটাস দিয়েছেন।

সজিব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আজ প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তারা আদালতের পদত্যাগ দাবি করেছে এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে এবং প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ করেছে। একটি দেশের সুপ্রিম কোর্টকে কোনো প্রক্রিয়া ছাড়াই, নির্বাচিত সংসদ ছাড়াই কীভাবে পরিবর্তন করা যায়? এটি সংস্কার নয়, এটি গণঅরাজকতা। বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা নেই, এমনকি সুপ্রিম কোর্টও নিরাপদ নয়।’

জয় আরও লিখেছেন, ‘প্রতিবাদকারীরা প্রেস ক্লাবে ৪১ জন সাংবাদিকের একটি তালিকাও দিয়েছেন এবং তাদের বহিষ্কারের দাবি করেছে। আমার মায়ের সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ আনার পর, এটি কি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরও গুরুতর আক্রমণ নয়? তাহলে কি এখন জনতা সাংবাদিকদের বহিষ্কার করার জন্য তালিকা দেবে? আমি আন্তর্জাতিক গণমাধ্যম এবং সরকারের কাছ থেকে এ বিষয়ে মতামত শুনতে চাই। আপনারা অতীতে এতটা সরব ছিলেন, এখন কেন নীরব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X