সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি আবারও সহিংসতা শুরু করেছে : নাছিম

নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত ঢাকা দখল করতে চেয়েছিল। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জন্য তারা তা পারেনি। আজকে আবার তারা ঢাকায় সহিংসতা শুরু করেছে। এরা বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা চালিয়েছে ও গাড়িতে আগুন দিয়েছে।

শনিবার (২৯ জুলাই) নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, আমরা চাই দেশে একটি সুষ্ঠু নির্বাচন। অতীতেও বিএনপি-জামায়াত দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। কিন্তু তারা তা পারেনি। আগামীতেও পারবে না। যারা নির্বাচনে বাধা দিবে তাদের প্রতিহত করা হবে। ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে হবে। অগ্নিসন্ত্রাস বা বিদেশিদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না।

নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেই অর্জন করেছি একটি গোষ্ঠী সেটি নষ্ট করতে চায়। এরা লুণ্ঠন, সাম্প্রদায়িকতা এবং হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এই গোষ্ঠী সংসদকে কলঙ্কিত করেছিল এবং দেশের সংবিধানকে এরা পদদলিত করেছে। এখন তারা গণতন্ত্রের কথা বলে। ধর্মের নামে এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।

নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মারুফ হাসান খান অভ্র’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু’র সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য অপু উকিল, হাবিবা রহমান খান শেফালী প্রমুখ।

আরও পড়ুন : আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১০

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১১

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১২

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৩

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৪

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৫

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১৬

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১৭

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১৮

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৯

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

২০
X