রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যে কে বা কারা ফলের ঝুড়ি দিয়ে নাটক সাজিয়েছে : আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, গাবতলীতে অবস্থান কর্মসূচিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘুমের মধ্যে কে বা কারা এসে ফলের ঝুড়ি দিয়ে একটি নাটক সাজিয়েছে।

তার অতীতের আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বর্তমানে একদফার আন্দোলনে রাজপথে ভূমিকার প্রতি বিশেষভাবে ছুরিকাঘাত করার জন্য এই নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের পেজে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন আমান।

ভিডিওতে আমান উল্লাহ আমান বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে গাবতলীতে পুলিশের আক্রমণে মারাত্মক আহত হই। আহতাবস্থায় আমাকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে আঘাত করা হয়। একপর্যায়ে আমাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আমি যখন আহতাবস্থায় চিকিৎসাধীন ছিলাম, তখন ওষুধ খাইয়ে আমাকে ঘুমিয়ে রাখা হয়েছিল। ঘুমের মধ্যে কে বা কারা এসে আমাকে ফলের ঝুড়ি দিয়ে একটি নাটক সাজিয়েছে।

তিনি দাবি করে বলেন, আজকে একদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত, এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, সংসদ না ভাঙ্গা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমি এই আন্দোলনে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলনে থাকব।

আরও পড়ুন : আবারও হাসপাতালে আমান

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো চক্রান্ত-ষড়যন্ত্র-গুজবে কান দিবেন না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্নেহধন্য সৈনিক। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষণা মতো রাজপথে ফয়সালা হওয়ার জন্য জিয়াউর রহমানের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ কাজ করে যাব। রাজপথে ফয়সালা না হওয়া পর্যন্ত, একদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আছি এবং রাজপথে থাকব ইনশাল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১০

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১২

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৩

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৪

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৬

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৭

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৮

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৯

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

২০
X