কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

দুষ্কৃতকারীরা স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মা : আমিনুল হক

তুরাগ থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
তুরাগ থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু নব্যবিএনপি গজিয়েছে। এরা হচ্ছে আওয়ামী প্রেতাত্মা। এই প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় দোকানপাট, মার্কেটে গিয়ে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করার চেষ্টা করছে। এই দুষ্কৃতকারীরা বিএনপির কেউ নয়। তাদের দমন করতে হবে।

রোববার (১৮ আগস্ট) গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তুরাগ থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় মসজিদের সামনে জমজম টাওয়ারের সামনে দিয়ে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ব্যবসায়ী, সাধারণ মানুষসহ সবার উদ্দেশ্যে আমিনুল হক বলেন, এখন থেকে আপনারা আর কাউকে চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা চায়, কোনো দখলদারি করার চেষ্টা করে আপনারা সকলে ওই দুষ্কৃতকারীকে পুলিশে বা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে, বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আর কেন জুলুম নিপীড়ন নির্যাতন ও হত্যা দেখতে চাই না। দেশের ছাত্র-জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যে রক্তের প্রবাহ দেখেছি, সেই রক্ত আর দেখতে চাই না। স্বৈরাচার সরকার যেভাবে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে হত্যা করেছে, আমরা বাংলাদেশে আর এই পরিবেশ দেখতে চাই না। বাংলাদেশের মানবাধিকার আর যেন কখনও লুণ্ঠিত না হয় এ বিষয়ে দলীয় নেতাকর্মীসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আমিনুল হক।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আখতার হোসেন, মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, আফাজ উদ্দীন আফাজ, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, চাঁন মিয়া, আলী আহমেদ, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, মহিউদ্দিন তারেক, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X