কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আবু সাঈদের রক্ত বৃথা যেতে পারে না : জাগপা

আবু সাঈদের কবর জিয়ারতকালে জাগপা নেতারা। ছবি : কালবেলা
আবু সাঈদের কবর জিয়ারতকালে জাগপা নেতারা। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ যেভাবে জীবন দিয়েছেন, তিনি এই প্রজন্মের শ্রেষ্ঠ বীর। তার এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না, ভুলতে পারে না।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে জাগপা কর্তৃক আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

খন্দকার লুৎফর রহমান বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, কারণ চক্রান্তকারীরা এখনো বসে নাই। গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনাসহ বিগত বছরগুলোতে যারা হাসিনার শাসনামলে সহযোগিতা করেছে সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জাগপা নেতারা। শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এসময় কবর জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আবিদুর রহমান, দিনাজপুর জেলার সভাপতি রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান, দিনাজপুর জেলার সহসভাপতি আব্দুর রহমান, জাগপা নেতা রফিকুল ইসলাম, মেহেদী হাসান, রংপুরের এম এ নুর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X