কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রওশন-কাদের-চুন্নু-আনিসুলের গ্রেপ্তার দাবি তৃণমূল জাতীয় পার্টির

সংবাদ সম্মেলনে তৃণমূল জাতীয় পার্টি। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে তৃণমূল জাতীয় পার্টি। ছবি : কালবেলা

গত ১৬ বছর আওয়ামী সরকারেরর দুঃশাসনে সহায়তাকারী হিসেবে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদসহ দুর্নীতিবাজ এমপিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল জাতীয় পার্টি।

বুধবার (২১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা।

সংবাদ সম্মেলনে তৃণমূল আতীয় পার্টির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল নাসের লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টি ফ্যাসিস্ট স্বৈরাচারী গণহত্যাকারী খুনি হাসিনা সরকারকে গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকতে সহায়তা করে আসছে। সম্প্রতি আন্দোলনে ছাত্রজনতাকে হতার দায় তারা এড়াতে পারে না। তাছাড়া তারা সরকার থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়াসহ মনোনয়ন বাণিজ্য করেছে।

এসব অপকর্মের জন্য জাপা চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির দুর্নীতিবাজ এমপিদের অবিলম্বে গ্রেপ্তার করে তদন্তপূর্বক বিচারের আওতায় আনতে আমরা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ১৬ বছর জাপার এমপি, মন্ত্রীরা শেখ হাসিনার অনুগ্রহ নিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এসবের সঠিক তদন্ত করতে হবে। জাতীয় পার্টির গণদুশমনদের গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই সব থলের বিড়াল বের হয়ে আসবে।

এক প্রশ্নের জবাবে মহাসচিব ও মুখপাত্র শামীম ইশতিয়াক চৌধুরী বলেন, আমরা রওশন এরশাদ এবং তার সঙ্গী প্রতারক, দুর্নীতিবাজ কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করে কোটি কোটি টাকা লুটপাটের জন্য বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শিল্পপতি দয়াল কুমার বড়ুয়া বলেন, দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটা শুধু সংখ্যালঘু হিসেবে নয়, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থক ছিলেন। এজন্য অনেক মুসলমান আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের বাড়িঘরেও হামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান ও সাবেক এমপি গোলাম হাবিব দুলাল, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ার আশরাফ আলী, মুফতি ফেরদৌস খান কোরাইশি, আলহাজ আবদুল বাতেন, অতিরিক্ত মহাসচিব নাফিজ মাহবুব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১০

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১১

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১২

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৩

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৪

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৭

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৮

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৯

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

২০
X