কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০১:২২ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

সকল গুম-খুনের বিচার হতে হবে: যুবদল সভাপতি

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে বিচারের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, সকল গুম-খুনের ঘটনার বিচার হতে হবে।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে এই আহ্বান জানান মোনায়েম মুন্না । শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে যুবদল সভাপতি বলেন, গত ১৫-১৬ বছর শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অগণিত মানুষকে হত্যা ও গুম করেছেন। শুধু তাই নয়, মানুষ ঘরে-বাহিরে শান্তিতে ঘুমাতেও পারেনি। গুম-খুন এবং গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিলেন। সকল গুম-খুনের ঘটনার বিচার হতে হবে। এটা দেশবাসীর চাওয়া।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিক্ষোভ মিছিলে মোনায়েম মুন্না ছাড়াও যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মেহবুব মাসুম শান্ত, আমিনুর রহমান আমিন, সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক কায়সার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X