কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রআন্দোলনে নিহত সাজ্জাদের পরিবারকে হেফাজতের সহায়তা

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি : কালবেলা
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারে শহীদ সাজ্জাদের পরিবারের সঙ্গে দেখা করে পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৩ আগস্ট) হেফাজতের নায়েবে আমির ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী সাজ্জাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি তার পরিবারকে গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় মুহিউদ্দীন রাব্বানী বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে।

যেসব সন্ত্রাসী এই নির্মম, নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দেশের সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, তাহাফফুজে খতমে নবুওয়তের সহ-প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, আলহাজ্ শহীদুল ইসলাম, আলহাজ সেলিম জমাদ্দার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফ সদস্য নিহত

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১০

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১১

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

১২

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১৩

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

১৪

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

১৫

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

১৭

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

১৮

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

১৯

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

২০
X