ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৯:৪৮ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের ৭ ইউনিটের নতুন কমিটি ঘোষণা

ছাত্রলীগের লোগো।
ছাত্রলীগের লোগো।

বাংলাদেশ ছাত্রলীগের সাতটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান মিঠুন। সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাহামুদ হাসান মান্না।

এ ছাড়া সহসভাপতি পদে মো. মেহেদী হাসান তুহিন, শান্ত মুখার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকরাম রেজা রানা, মো. তহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোসাম্মৎ কণা আক্তার, মো. পারভেজ মিয়া (মাহিন), সৈয়দ শামসুল হক মিশর, পরিতোষ পাল শ্যামলের নাম ঘোষণা করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন রাশেদুল ইসলাম রাসেল। এ ছাড়া, সাধারণ সম্পাদক হয়েছেন মো. শফিকুল ইসলাম সাগর।

নারায়ণগঞ্জ মহানগর শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাসেল প্রধান। এ ছাড়া সহসভাপতি পদে আনারুল হক, অনাবিল দাশ নির্ঝর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সীমান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক পদে সম্রাট সুফিয়ানের নাম ঘোষণা করা হয়েছে।

মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মাহমুদুল ইসলাম অনয়, সাধারণ সম্পাদক হয়েছেন শরিফুল ইসলাম।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মো. রাগীব শাহরিয়ার, সাধারণ সম্পাদক হেয়েছেন মো. সাইফুল ইসলাম সাইফ।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন দুর্জয় পাল, সাধারণ সম্পাদক গোলাম রসুল জয়।

ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন আবু সাঈদ আল মাহমুদ। সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইরতিজা হাসান ফয়সাল।

আরও পড়ুন : আবারও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলল কানাডার আদালত

এ ছাড়া গোপালগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজাকে গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। কবি নজরুল সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগরকে কলেজ শাখার সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১০

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১১

আজকের নামাজের সময়সূচি

১২

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৩

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৪

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৫

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৬

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৭

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৯

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

২০
X