কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে : ফারুক

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অধিদপ্তর-মন্ত্রণালয়ে স্বপদে বহাল রয়েছে। তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। দেশবাসীর জিজ্ঞাসা, তারা এখনো সেখানে থাকে কী করে? জনগণ চায়, অবিলম্বে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারের দোসর এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন, কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করবেন- এ দেশের জনগণ এটা মেনে নেবে না। আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন- সেটা হবে না। এটা কিন্তু আবু সাঈদের রক্তের সরকার। ছাত্র-জনতার গণআন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘যে ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছে, ইলিয়াস আলী-চৌধুরী আলমসহ অসংখ্য বিএনপি নেতাকে গুম করেছে- সেই শেখ হাসিনা আজ আর বাংলাদেশে নেই, ভারতে পালিয়ে গেছেন। তাই আজ আমরা স্বাধীন, স্বাধীনভাবে কথা বলতে পারি।’

তিনি বলেন, ‘আজ দেশে শেখ হাসিনা নেই, তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারণ, আমাদের ভয় হয়। শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। গরিব-দুঃখীর পেটে লাথি মেরেছে। তার দোসররা বিভিন্ন জায়গায় এখনো প্রতিষ্ঠিত, তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে শোষণ না করে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, মৎস্যজীবী দল নেতা ইসমাইল হোসেন সিরাজী, মোটরচালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বাঁকাউল প্রমুখ নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফ সদস্য নিহত

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১০

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১১

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

১২

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১৩

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

১৪

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

১৫

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

১৭

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

১৮

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

১৯

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

২০
X