কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা। স্লোগানের স্লোগানে উত্তাল নয়াপল্টন এবং আশেপাশের এলাকা। নয়াপল্টন ও আশপাশে এরই মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীরা আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন। কোনো বাধা বিপত্তি ছাড়াই সমাবেশে আসতে পেরে সবার মধ্যেই এক ধরনের আনন্দ-উল্লাস কাজ করছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, দিন বাড়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন সমাবেশস্থল নয়াপল্টনে। এসময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ থেকে তারেক রহমান রাষ্ট্র পূর্ণগঠনের নতুন বার্তা দেবেন নেতাকর্মীদের উদ্দেশ্য। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা গান ও নৃত্য পরিদর্শন করছেন।

বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সঞ্চালনায় সমাবেশে মঞ্চে আরও উপস্থিত রয়েছে বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবি উন ন্নবী খান সোহেল।

উল্লেখ্য, গত রোববার (১৫ সেপ্টেম্বর) সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X