কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ কখনো জনগণের সঙ্গে বেইমানি করবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ কখনো জনগণের সঙ্গে বেইমানি করবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে পল্লবীর হারুন মোল্লা ঈদগাঁও মাঠে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর এলাকার অন্তর্গত পল্লবী ও রূপনগর থানার ৬টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, তাপমাত্রা কমার সঙ্গে লোডশেডিং কমে গেছে, লোডশেডিং আর থাকবে না। সয়াবিন তেলের দামও ১০ টাকা কমে গেছে। জিনিসপত্রের দাম আরও কমতে থাকবে। আপনাদের দুঃখ-কষ্ট আর থাকবে না। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আওয়ামী লীগ জনগণের সঙ্গে বেইমানি করবে না।

ওবায়দুল কাদের বলেন, লোডশেডিং নিয়ে বিএনপি কিছুদিন আগে তুলকালাম করেছে। অথচ তারা দিল খাম্বা, আমরা দিলাম বিদ্যুৎ। তাদের আমলে ছিল ৩২০০ মেগাওয়াট। আমরা সেটা নিয়ে এসেছি ২৭ হাজার মেগাওয়াটে। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণ দেখিয়ে বিএনপি বলেছে, শেখ হাসিনার গদি নাকি আর নাই। শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। যে নেতা সারারাত জনগণের কথা ভাবে, সেই নেতাকে হটানো এত সহজ নয়।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার হলেই বিএনপি ক্ষমতায় যাবে, তা আর সম্ভব না। সেই আশা করে লাভ নেই, নির্বাচন করতে হলে সংবিধান অনুযায়ীই হবে।

তিনি বলেন, বিএনপি স্বপ্ন দেখছে মানুষ ভোট বর্জন করবে, কিন্তু তা মানুষ করছে না। বিএনপির তাই স্বপ্নভঙ্গ হচ্ছে। বরিশাল ও খুলনার সিটি করপোরেশন নির্বাচনে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোটার উপস্থিতি প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ নেই এই কথা মিথ্যা।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১০

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১১

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১২

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৩

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৬

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৭

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৮

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৯

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

২০
X