কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির মধ্যেই বিএনপির সমাবেশ শুরু

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: কালবেলা
বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: কালবেলা

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকেল সোয়া তিনটার দিকে এই সমাবেশ শুরু হয়।

এদিন দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন: বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক : তথ্যমন্ত্রী

সমাবেশে এখন উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ নেতারা।

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

এর আগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। দুপুর সোয়া ১২ টার দিকে নয়াপল্টনে বিপুল সংখ্যক নেতাকর্মীর প্রথম মিছিলটি আসে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির। এই মিছিলে নেতৃত্ব দেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়া দোহার নবাবগঞ্জ উপজেলার একটি মিছিল আসে। এই মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

সাভার ও আশুলিয়া থেকেও মিছিল আসে, যার নেতৃত্ব দেন ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।

ধামরাই থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন তমিজ উদ্দিন। একই সঙ্গে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে মিছিল আসতে দেখা যায়।

গত বুধবার (২ আগস্ট) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

আরও পড়ুন: বিএনপির কিছু দায়িত্বশীল লোক দায়িত্বহীন কথা বলেন: ভূমিমন্ত্রী

কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে।

অপরদিকে জুবাইদা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ১ মাস সাজা ভোগ করতে হবে।

সেই সঙ্গে তারেক-জুবাইদা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X