কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সংস্কার কমিটিতে স্বৈরাচারের দোসরদের রাখা যাবে না’

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমে কথা বলছেন হেফাজতে ইসলামের প্রতিনিধিদল।
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমে কথা বলছেন হেফাজতে ইসলামের প্রতিনিধিদল।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় সংস্কার কমিটিতে যুক্ত হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা জানতে পেরেছি সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলো সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। আলোচনার ভিত্তিতে তারা সংস্কার প্রস্তাবনা তৈরি করা হবে। তারপর প্রস্তাবনাগুলো চূড়ান্ত সংস্কার করা হবে।

মামুনুল হক বলেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় এসব সংস্কার কমিটিতে যুক্ত হতে না পারে সে বিষয়ে বলা হয়েছে।

এসময় জমিয়তে উলামায়ে ইসলামীর আমির মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আমরা নানা বিষয়ে কথা বলেছি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এ সফল গণঅভ্যুত্থানে আমাদেরও অংশগ্রহণ ছিল। আমাদের মধ্য থেকে ৮০ জনের মতো শাহাদাত বরণ করেছে।

তিনি বলেন, আমরা যোক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি এবং শহীদদের রাষ্টীয় মর‌্যাদা দেওয়ার দাবি জানিয়েছে।

তিনি আরও বলেন, দুর্গাপূজায় হেফাজতে ইসলাম ও ওলামায়ে কেরামরা সহযোগিতা করবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দাবি পেশ করে বিএনপি। বিকেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোসর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিযোগ বাতিল, ফ্যাসিবাদের সময়ের চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে দু-একজন আছেন যারা বিপ্লব-গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট তাকে ব্যাহত করছে, তাদের সরানোর কথা বলেছি। আমরা গত ১৫ বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতির বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা এনআইডি কার্ড যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করতে আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১০

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১১

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৩

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৪

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৫

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৬

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৮

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৯

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০
X