কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্রলীগের নৈরাজ্য জাহেলি যুগকে ছাড়িয়ে যাচ্ছে’

ইসলামী ছাত্র আন্দোলনের লোগো।
ইসলামী ছাত্র আন্দোলনের লোগো।

ছাত্রলীগের নৈরাজ্য জাহেলি যুগের বর্বরতা ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সম্প্রতি কওমি মাদ্রাসা শিক্ষার্থী রেজাউলকে হত্যা এবং ঢাবি ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর নিপীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে এ মন্তব্য করেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর।

রোববার (৬ আগস্ট) দেওয়া বিবৃতিতে তারা বলেন, ‘বর্তমান ছাত্রলীগের কর্মকাণ্ডে ফিকে হয়ে যাচ্ছে তাদের অতীতের সব অর্জন। দেশের স্বাধীনতা-পরবর্তী ছাত্রলীগ হয়ে উঠছে অপরাধীদের অভয়ারণ্য। দল ক্ষমতায় থাকায় ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। ছাত্র পিটিয়ে তাদের বিভিন্ন ট্যাগ দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘটনা ছাত্রলীগের নেতাদের কাছে খুব সহজ ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে শো-ডাউনের রাস্তা ও হলগুলোকে টর্চার সেল বানিয়েছে ছাত্রলীগ।’

নেতৃদ্বয় বলেন, ‘ছাত্রলীগের নৈরাজ্য শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বাইরেও। ছাত্র-শিক্ষক নির্যাতনের পাশাপাশি সাধারণ মানুষকে হেনস্তা থেকে শুরু করে খুনের মতো ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ।’

মাদ্রাসা শিক্ষার্থী রেজাউলকে হত্যা নতুন নয়, গত ২০১৯ সালে ৭ অক্টোবর আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরার হত্যার পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও দেশের যে কয়টি বিদ্যাপিঠে ছাত্র রাজনীতি আছে, সবকটিতে দেখা যায় ছাত্রলীগের নৈরাজ্য। ছাত্রলীগের রাজনীতিকে সন্ত্রাসী রাজনীতি হিসেবে ঘোষণা দিয়ে সারা দেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সারা দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগের নৈরাজ্য রুখে দিতে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন : মামলা না করে ফিরে গেলেন হিরো আলম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার: টুকু

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্বকাপ থেকে ইরানের বিদায় : ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

বাবরের আমন্ত্রণে হাওরে ২ প্রতিমন্ত্রী

ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

দুবার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টি শট নিয়েছিলেন রোনালদো! সরগরম নেটদুনিয়া

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

১০

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১১

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

১২

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

১৩

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

১৫

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৬

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

১৭

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

১৮

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

১৯

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

২০
X