কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মামলা না করে ফিরে গেলেন হিরো আলম

হিরো আলম। ছবি : সংগৃহীত
হিরো আলম। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে এক আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা না করে ফিরে যান তিনি।

রোববার (৬ আগস্ট) মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন হিরো আলম। এরপর সেখান থেকে বের হয়ে আদালতের উদ্দেশে যান তিনি।

কিন্তু আদালতে না গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন তিনি। সেখানে তার আইনজীবীও যান। আইনজীবীর সঙ্গে মামলার বিষয়ে পরামর্শ করেন। পরে সেখান থেকে চলে যান হিরো আলম।

এর আগে দুপুর ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম।

তিনি বলেন, আমি কোনো দলের কারও কথায় মামলা করতে আসিনি। আমি আওয়ামী লীগ বিএনপি দুই দলকেই ভালোবাসি। কিন্তু তাদের কয়েকজন নেতা আমাকে নিয়ে অনেকবার উল্টাপাল্টা কথা বলেছে।

তিনি আরও বলেন, ‘রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি।’

অভিযোগের বিষয়ে ডিবিপ্রধান বলেন, হিরো আলম এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে আমাদের কাছে এসেছিলেন। তবে এবার তিনি এসেছেন আমাদের সাইবার ইউনিটে অভিযোগ করতে। ভেবেছিলেন যেহেতু ভিডিওটি ফেসবুক ইউটিউবে ছড়িয়েছে, তাই তিনি এসেছিলেন সাইবার ইউনিটে মামলা করতে।

হারুন অর রশীদ বলেন, যেহেতু হিরো আলম মানহানির মামলা করতে এসেছিলেন তাই তাকে পরামর্শ দিয়েছি সিএমএম কোর্টে যাওয়ার জন্য। কারণ আমরা সরাসরি মানহানির মামলা গ্রহণ করতে পারি না তাই তাকে কোর্ট যেতে বলেছি। তবে আমরা তার অভিযোগটি গ্রহণ করেছি বিষয়টি আমরা খতিয়ে দেখব।

আরও পড়ুন : রিজভীর বিরুদ্ধে মামলা করতে এবার কোর্টে যাচ্ছেন হিরো আলম

গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধ পাগল’ হিসেবে অভিহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১০

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১১

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১২

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৩

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৪

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৫

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৬

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৭

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৮

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৯

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

২০
X