কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশপ্রেমিক চিকিৎসকরা নিজের ক্যারিয়ার ভুলে দেশের সেবা করছেন’

ন্যাশনাল ডক্টরস ফোরামের সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
ন্যাশনাল ডক্টরস ফোরামের সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশপ্রেমিক চিকিৎসকরা নিজের ক্যারিয়ার ভুলে দেশের সেবা করছে। চাইলেই তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্যান্য পদে যেতে পারতেন কিন্তু তারা নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা বাদ রেখে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক কনভেশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় চিকিৎসকরা মানুষের প্রাণ না বাঁচিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অনেক ক্ষেত্রে তারা মানুষের মৃত্যু নিশ্চিত করার দায়িত্ব পালন করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের যথাযথ চিকিৎসা না দিয়ে আওয়ামী লীগের চিকিৎসকরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আহতদের দৌড়াতে দেখা গেছে। ফলে আহতরা চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এতে শহীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বহু আহত ব্যক্তি শুধু আওয়ামী লীগের চিকিৎসকদের কারণে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ইবনে সিনা হাসপাতাল বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে অবদান রেখেছে তা অব্যাহত রেখে আগামীতে স্বাস্থ্যখাতে নেতৃত্ব দিতে হবে। স্বাস্থ্যখাতকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তৈরি না করে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বজায় রাখতে তিনি দেশের স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নিয়োজিত করে ভূমিকা রাখতে তিনি উপস্থিত চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান বলেন, একজন নৈতিক ও আদর্শ চিকিৎস স্বয়ং আল্লাহর প্রতিনিধিত্বের ভূমিকা পালন করেন। চিকিৎসক একজন মানুষকে সেবার মাধ্যমে সুস্থ করে তোলার দায়িত্ব পালন করে থাকে। আবার চিকিৎসক চাইলে একজন মানুষকে অপচিকিৎসার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই তিনি চিকিৎসকদের আদর্শ চরিত্রের ও মানবিক হওয়ার আহ্বান জানান।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. এম জি গোলাম ফারুকের সভাপতিত্বে ও ডা. তালিবুল ইসলাম রুশো’র সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এম. এ বাকি, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. আফজাল মমিন, প্রফেসর ডা. শাহ মো. বুলবুল ইসলাম, প্রফেসর ডা. মুকিত, প্রফেসর ডা. আলমগীর কবিরসহ ফোরামের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X